Lok Sabha Elections 2024: নারায়ণগড়ের যমুনা এলাকায় আক্রান্ত বিজেপি! কীভাবে? ABP Ananda Live

ABP Ananda Live: মেদিনীপুর লোকসভায় তৃণমূলের জয়ের পর, নারায়ণগড়ের যমুনা এলাকায় আক্রান্ত বিজেপি। গতকাল রাতে এক বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর করে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর চায়ের দোকান ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, রাত নামলেই তৃণমূলের লোকজন চড়াও হচ্ছে। চলছে হুমকি। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 

নারকেলডাঙায় বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। বিজেপির পার্টি অফিসের সামনে মোতায়েন পুলিশ। 

অন্য়দিকে পাত্রসায়রের পর কোতুলপুর। বিষ্ণুপুর লোকসভায় সৌমিত্র খাঁ-র, জয়ের পরেও আক্রান্ত বিজেপি। কোতুলপুরের কোয়ালপাড়ায়। বিজেপি কর্মী, সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে বিজেপি কর্মী, সমর্থকদের। বাড়ির সামনে আতসবাজি পোড়াচ্ছিলেন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরা প্রতিবাদ করায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় বাড়িতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola