Loksabha Election 2024: আরামবাগ লোকসভার তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | ABP Ananda LIVE
ABP Ananda | 20 May 2024 10:07 AM (IST)

আরামবাগ লোকসভার তারকেশ্বরের বামনপাড়া একঢালু প্রাথমিক বিদ্যালয়ের ১৫৬ নম্বর বুথের বাইরে তৃণমূলের জমায়েত। শাসকদলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ বিজেপির। বিজেপি সমর্থক ছাড়াও সাধারণ ভোটার, বিশেষ করে মহিলা ভোটারদের ভয় দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযুক্তদের ধাওয়া করে মারধর করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে বুথে যান আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ করেন তিনি।
পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT।