Loksabha Election 2024: আজ নির্বাচনের ফল ঘোষণা! ব্যারাকপুরে গণনাকেন্দ্রের বাইরে সকাল থেকেই উত্তেজনা | ABP Ananda LIVE

আজ লোকসভা নির্বাচনের গণনার দিন সকাল থেকেই ধুন্ধুমার ব্যারাকপুরে। হেভিওয়েট কেন্দ্র ব্যারাকপুরে গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনার আবহ।
সকাল হতে না হতেই ব্যারাকপুরে (barrackpore Loksabha Election Result 2024) উত্তেজনা তুঙ্গে। এক দিক থেকে উঠছে জয় শ্রীরাম স্লোগান। অন্যদিক থেকে উঠছে জয় বাংলা স্লোগান। গণনাকেন্দ্রের সামনে বিরাট লাইন। সকাল - সকাল একপ্রস্থ ঝামেলা বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষী ও দলবল নিয়ে ঢুকে পড়েন অর্জুন সিংহ। সঙ্গে সঙ্গে চলে আসেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। তিনিও এসে হুঙ্কার দেন, "যেখানে যেখানে ফোর্স নিয়ে ঢুকবে অর্জুন , আমিও সেখানে যাব "।
বিজেপির অভিযোগ, কাউন্টিং এজেন্টদের সঙ্গে গণনাকেন্দ্রে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। এনিয়ে বিজেপির এজেন্টদের সঙ্গে বহিরাগতদের ধস্তাধস্তি শুরু হয়। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, পায়ের তলায় মাটি নেই বুঝে মিথ্যে অভিযোগ করছে বিজেপি।