LokSabha Election 2024: শুভেন্দুর পরে এবার হিরণ, আপ্ত সহায়কের বাড়িতে মধ্যরাতে পুলিশি অভিযান।
ABP Ananda | 22 May 2024 09:48 PM (IST)

LokSabha Election: কোলাঘাটে শুভেন্দুর (Suvendu Adhikari) ভাড়া বাড়িতে পুলিশি হানা। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। অস্ত্র-মাদক-টাকা রেখে ফাঁসানোর চক্রান্তের অভিযোগ। শুভেন্দুর (Suvendu Adhikari) পরে এবার হিরণ (Hiran Chatterjee)। আপ্ত সহায়কের বাড়িতে মধ্যরাতে পুলিশি অভিযান। শুভেন্দু দিয়ে শুরু, ২ মেদিনীপুরে ভোটের আগে পরপর বিজেপি (BJP News) নেতার বাড়িতে পুলিশ। কাঁথির সভায় আক্রমণে অমিত শাহ (Amit Shaha। ভোটের আগে মেদিনীপুরে একের পর এক বিজেপি (BJP News) নেতার বাড়িতে পুলিশি হানা। গ্রেফতার বিজেপির (BJP) মণ্ডল সভাপতি। মাঝরাতে দরজা ভেঙে ঢোকে পুলিশ, দাবি পরিবারের। টালা পার্কে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে হামলা। জ্বালানো হল ২টি বাইক। মাঝরাতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। অস্বীকার শাসক কাউন্সিলরের। ABP Ananda Live