LPG Price Hike: চাহিদা বাড়ার জেরেই বাড়ছে গ্যাসের দাম, মত অভিরূপ সরকারের

ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ২৫ টাকা মূল্যবৃদ্ধি হচ্ছে। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে পরপর তিনবার মূল্যবৃদ্ধি হল। মোট ১০০ টাকা মূল্যবৃদ্ধি হল রান্নার গ্যাসের। দাম বেড়ে কলকাতায় এলপিজি (LPG) বেড়ে হল ৮২০ টাকা ৫০ পয়সা। এপ্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, "যখন করোনা পরিস্থিতি চলছিল তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বা গ্যাসের দাম কমেছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তেল বা গ্যাসের চাহিদা বাড়ছে ফলে দামও বাড়ছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola