Mamata At Purulia: 'এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি', BJP-র প্রার্থীদের কটাক্ষ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2021 05:11 PM (IST)

সোমবার পুরুলিয়ার বলরামপুরে হুইলচেয়ারে বসে জনসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'রঘুনাথপুরে ৬৪ হাজার কোটির শিল্প তৈরি করছি, জঙ্গলমহল শিল্পনগরী তৈরি করছি। হাজার হাজার ছেলেমেয়ের চাকরি হবে। পুরুলিয়ার মাটি শুকনো, সেখানে কীভাবে চাষ করা যায় তার জন্য মাটির সৃষ্টি প্রজেক্ট করছি। কুর্মি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, মানভূমি সংস্কৃতি অ্যাকাডেমি তৈরি হয়েছে। ২ বছর আগে জিতে গিয়েছে BJP, ১৮ জন সাংসদ। আবার এমএলএ ভোটে দাঁড়িয়েছে। এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি।'