Mamata At Purulia: 'আমি ভাঙি তবু মচকাই না, আমি স্ট্রিট ফাইটার ', বলরামপুরে হুঁশিয়ারি মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2021 04:23 PM (IST)

সোমবার বলরামপুরে হুইলচেয়ারে বসে জনসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'অনেক মার খেতে খেতে এই জায়গায় এসেছি। আমি ভাঙি তবু মচকাই না। আমার থেকে মানুষের যন্ত্রণা বেশি। আমি স্ট্রিট ফাইটার।' নির্বাচনের আগে ফের একবার জনতার কাছে ক্ষমা চেয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার কাজে দুঃখ পেলে ক্ষমা করে দেবেন। বিজেপির কথায় ভুল বুঝে ওদের নির্বাচিত করেছেন। কৃষকদের আন্দোলন রুখতে পেরেক পুঁতে দেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'আগে এসে দেখতাম মানুষ রাস্তায় বেরোতে ভয় পেত, মা-বোনেরা এখন শান্তিতে চলতে পারেন। এতদিন পুরুলিয়ার দিকে কেউ তাকায়নি, এখন পুরুলিয়ায় রাস্তা, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে।'