West Bengal Election 2021: '১২ লক্ষ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়া হবে', চণ্ডীপুরে জনসভায় মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Mar 2021 04:12 PM (IST)

রবিবার চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, চণ্ডীপুর সাম্প্রদায়িক সম্প্রীতির ও ঐক্যের আশ্রয়। দিঘা-তমলুক রেল লাইন আমি করে দিয়েছি। যা চণ্ডীপুরের উপর দিয়েই যায়। নন্দীগ্রাম ১ ও নন্দকুমার ব্লকে ১২ লক্ষ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে ১ হাজার ৪৮৮ কোটি টাকার প্রকল্প করা হবে। ৭০ হাজার গ্রামীণ পরিবারের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে।' তিনি আরও বলেন, 'হাতে সময় নেই। ১ তারিখ ভোট। কী করে ঘরে বসে থাকব। প্রার্থী মমতাদি, সরকার আমাকে গড়তে হবে।'