Mamata Banerjee at Raiganj: ওরা দাঙ্গা করবে, আমরা বলব না! লঙ্কা খেলে তো ঝাল লাগবেই, রায়গঞ্জের মঞ্চ থেকে কটাক্ষ মমতার

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামের (Raiganj Stadium) জনসভায় BJP-কে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  তিনি বলেন, জগন্নাথ দেবের রথযাত্রাকে এরা কালিমালিপ্ত করেছে, ধর্মের নামে অধর্ম করছে বিজেপি।' বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, "ঘরে বসে ফেক ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। বিজেপি বলে বাংলায় মহিলারা ঘর থেকে বেরোতে পারে না। উত্তরপ্রদেশে দলিতদের খুন করা হয়। বিজেপি নেতাদের বাংলার ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই।" তিনি বলেন, ‘বিজেপি বলে ১৫ লক্ষ দেব, বলে পালিয়ে যায়।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola