Mamata Banerjee at Raiganj: 'টাকার থেকে মানুষের দাম বেশি, ক্ষমতা দখল করা দিল্লির লাড্ডু নয়', হুঁশিয়ারি মমতার

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়াম (Raigunj Stadiam) থেকে আজ ফের BJP-কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেখানে তিনি বলেন, "বিজেপির অনেক টাকা আছে, তাই খুব অহঙ্কার। টাকার থেকে মানুষের দাম অনেক বেশি। টাকা দিয়ে চরিত্র গঠন হয় না। বিজেপি ভাবছে, যেমন করে হোক ক্ষমতা দখল করতে হবে। অত সস্তা নয়, এটা দিল্লির লাড্ডু নয়।" মমতার মতে, "দেশের নেতা মহাত্মা গাঁধী, নেতাজির মতো হওয়া উচিত"।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola