Mamata Banerjee Rally: 'নরেন্দ্র মোদির দল অত্যাচারী-স্বৈরাচারী', বিজেপিকে আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 03:42 PM (IST)

রবিবার নন্দকুমারে জনসভায় ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন তিনি। তিনি বলেন, কৃষক-শ্রমিকদের রোজগার কেড়ে নিয়েছেন, মেয়েদের সম্মান কেড়েছে। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ নিয়েও আওয়াজ তোলেন মমতা। এদিনের সভা থেকে দল ত্যাগী নেতাদেরও একহাত নেন তৃণমূল নেত্রী।