Mamata Banerjee : রাতের অন্ধকারে TMC কর্মীদের বাড়িতে বাহিনী? বড় অভিযোগ মমতার
Continues below advertisement
গ্রেফতার করা হচ্ছে তৃণমূল কর্মীদের। চক্রবেড়িয়া থেকে এমনই অভিযোগ তুললেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, "CRPF-এর এক দল বাহিনী বাড়িতে ঢুকে পড়ে মারধর করেছে। কোনও রাজ্য পুলিশ ছিল না।" এছাড়াও অবজার্ভারদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, "ওরা আদালতের নির্দেশ মানছে না। আমরা চাই ভোট শান্তিতে হোক। কিন্তু পুলিশ পর্যবেক্ষকরা থানায় গিয়ে চাপ তৈরির চেষ্টা করছে।" বুধবার রাজ্যের ১৪২টি কেন্দ্রে শেষ দফার নির্বাচন। তাতেই নজরে রয়েছে ভবানীপুর কেন্দ্র। সেখানে সেয়ানে-সেয়ানে টক্কর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য়দিকে শুভেন্দু অধিকারী। আর এই আবহে বড় দাবি মমতার। অবশ্য এই নিয়েও তিনি আগেও শঙ্কা প্রকাশ করেছিলেন। নিজের জনসভা থেকেই বলেছিলেন, তৃণমূল কর্মীদের গ্রেফতার করার চক্রান্ত হচ্ছে।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Mamata Banerjee News ABP Ananda ABP Ananda Live ABP Ananda Youtube Mamata Banerjee Viral Video Assembly Election 2026 West Bengal Assembly Election 2026 Bengal SIR West Bengal Voter List Mamata Banerjee News Update Mamata Banerjee News Today Mamata Banerjee On Modi Mamata Slams Modi Mamata Banerjee On WB Election Second Phase LiveJOIN US ON
Continues below advertisement