Mamata Banerjee Health Today: সমস্ত রিপোর্ট ইতিবাচক, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী

এসএসকেএম-এ (SSKM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল টিমের বৈঠক। আজ ওই টিমের সদস্যরা মুখ্যমন্ত্রীর পূর্ব চিকিৎসা ও তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে আগামী চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে, সেগুলি ইতিবাচক। মুখ্যমন্ত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আবারও তাঁরা বৈঠকে বসবেন আজ। নতুন করে কোনও পরীক্ষা করা হবে কিনা তাও বিবেচনা করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola