Mamata Banerjee injured: 'পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না মুখ্যমন্ত্রীর', অভিযোগ নিয়ে আজ কমিশনে তৃণমূল

বুধবার রাতে নন্দীগ্রামের (nandigram) হাজরাকাটা এলাকায় আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাতেই তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। এসএসকেএম-এ (SSKM) চিকিৎসাধীন রয়েছেন তিনি। রাজনৈতিক চক্রান্ত করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী। পুলিশের গাফিলতির অভিযোগও রয়েছে। আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়নি। এই সব অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ জানাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC) ৩ সদস্যের প্রতিনিধি দল। দলে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola