Mamata Banerjee Injury: SSKM হাসপাতালে ভর্তি করা হল মুখ্যমন্ত্রীকে

নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় আনা হল তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। চোট পাওয়ার পর তিনি গাড়ির সামনের সিটেই বলেছিলেন। পরে যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাঁকে পিছনের সিটে বসানো হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola