Mamata Banerjee Oath Ceremony: BJP কর্মীদের ওপর 'হামলা-খুনের' প্রতিবাদ, মমতার শপথে যাচ্ছেন না দিলীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2021 10:40 AM (IST)

মুরলীধর সেন লেনে তৈরি হয়েছিল মঞ্চ। পুলিশ তা ভেঙে দেয়। দলের বিধায়কদের নিয়ে বৈঠক করা হবে। এরপর শুরু হবে ধর্না। এমটাই জানালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের দলীয় কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। সারা বাংলায় অশান্তি ছড়াচ্ছে। তাই আমি শপথগ্রহণ অনুষ্ঠানে যাব না’।