Mamata Banerjee Oath Ceremony: ভোট-পরবর্তী হিংসা নিয়ে মমতাকে খোঁচা রাজ্যপালের, পাল্টা পুলিশকে কমিশনের আজ্ঞাবাহক বলে দাবি তৃণমূলনেত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2021 12:41 PM (IST)

আজ রাজভবনের থ্রোনহলে শপথ নেওয়ার পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্য রাখেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। রাজ্যপাল বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর তৃতীয়বার মুখ্যমন্ত্রিত্বের জন্য অভিনন্দন জানাই। আমরা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ভোট-পরবর্তী হিংসা মাথাচাড়া দিচ্ছে। আশা করি, নতুন সরকার এর খেয়াল রাখবে।" এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন, "গত তিন মাস নির্বাচন কমিশনের হয়ে পুলিশ কাজ করেছে। আজকেই গিয়ে আমি নতুন সেট আপ তৈরি করব। আমি খেয়াল রাখব কেউ যেন কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ আচরণ না করে।"