Mamata Banerjee Rally: 'মানুষের ক্ষোভ ছিল বলে প্রার্থী করিনি', দেবশ্রীকে টিকিট না দেওয়া নিয়ে যুক্তি মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2021 12:58 PM (IST)

রায়দিঘিতে সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, "রায়দিঘির বিধায়কের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, তাই প্রার্থী করিনি।" দেবশ্রী রায়কে প্রার্থী না করা নিয়ে যুক্তি মমতার।তিনি বলেন, "যিনি এখানকার বিজেপি প্রার্থী, তিনি তৃণমূলের টিকিট চেয়েছিলেন। টিকিট না পেয়ে, উনি বিজেপি চলে গিয়েছেন। বিজেপির সবটাই ধার করা। আমফানের সময় বিজেপির সবাই পালিয়ে গিয়েছিল। শুধু আমি এলাকায় থেকে পাহারা দিয়েছি। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি। পুলিশের উর্দি পরিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে।"