Mamata Banerjee Rally: 'দুঃসহ গরমের চেয়েও দুঃসহ BJP-র অত্যাচার', কটাক্ষ মমতার

বৃহস্পতিবার খড়গপুরের কলাইকুণ্ডায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচারী ক্ষমতা হল বিজেপি। এরা দানবীয়। আমি একসময় রেলমন্ত্রী ছিলাম। রেলকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। এখন এরা রেলকে বিক্রি করে দিচ্ছে।' মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, 'তুমি সাধু হলে আজ, আমি আজ চোর বটে।' তিনি জানান, 'খড়গপুরে তেলেগু ভাষার অনেক মানুষ থাকেন। আমি তেলেগু, হিন্দি, উর্দু, নেপালি, গুরমুখী সহ অনেক ভাষাকে স্বীকৃতি দিয়েছি। অনেক মানুষের ঠিকানা, কাগজপত্র নেই। আমি খাস জঙ্গলে ১ লক্ষ মানুষকে নিঃশর্ত জমির দলিল দিয়েছি। আমি থাকলে খড়গপুরে আরও উন্নতি হবে। দিঘায় আরও একটি বন্দর তৈরি করছি। সেখানে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। আমি অনেক কিছু করেছি, আরও করব’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola