Mamata Banerjee Rally: ‘ মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আর শেষ হলে ডুগডুগি বাজায়, BJP-কে আক্রমণ মমতার

আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করার কথা রয়েছে তাঁর। এই মুহূর্তে কোতুলপুরের সভায় বক্তব্য রাখছেন তিনি। সেখান থেকে মমতা বলেন, “এই নির্বাচন মনে রাখবেন বাংলার নির্বাচন, দিল্লির নির্বাচন নয়। যারা আগেরবার বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদেরও বলব বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে, দিয়েছে? ভোটের আগে বলছে চাল-ডাল দেবে। ওরা মিথ্যে কথা বলে, ভোট দেবেন না। ভোট হয়ে গেলে দেখবেন কিচ্ছু দেবেন না।’ তিনি যোগ করেন, “আগে জঙ্গলমহলে সিপিএম, মাওবাদীদের জন্য রক্ত ঝড়ত কিন্তু এখন তা হয় না। জঙ্গলমহলের মানুষ এখন শান্তিতে আছেন।" তাঁর আক্রমণ, “বাংলার বাইরে থেকে গুণ্ডাদের পাঠাচ্ছে বিজেপি। ভাড়া করে বাংলা শিখে এসেছে। বাইরে থেকে এসে বলছে ভোট দিতে। মাথায় রাখবেন ওরা সব কারখানা, রেল বন্ধ করে দেবে বলছে, সব বিক্রিও হয়ে যাবে, খাবেন কী?’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola