Mamata Banerjee Rally: 'BJP নেতারা হলেন বসন্তের কোকিল', কটাক্ষ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2021 02:40 PM (IST)

রানাঘাটে জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, "মানুষের মানসিকতা বড় হওয়া সবথেকে দরকার। বাংলা ভাল করে পড়লেই সব ভাষা বোঝা যাবে। আমি ভাষা ভালবাসি। কিন্তু গুজরাতি বাংলা দখল করুক এটা আমি চাই না। অসমে যখন এনআরসি (NRC) করেছিল, বিজেপি তখন ১৪ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছিল। তখন একবারও মনে পড়েনি তাঁরা হিন্দু? কোভিডের সময় বিজেপি নেতারা কোথায় থাকেন? বিজেপি নেতারা তখন ঘর থেকে বেরোন না। বিজেপি নেতারা শুধু নির্বাচনের সময় ভোট চাইতে আসেন। তাছাড়া আর দেখা যায় না। বিজেপি নেতারা হলেন বসন্তের কোকিল।"