Mamata Banerjee Rally: BJP-কে ভোট দিলে দেশ থেকে তাড়াবে, TMC-কে ভোট দিলে দুয়ারে রেশন: মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2021 02:55 PM (IST)

ঠাকুরচকে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে তিনি বলেন, "আমাদের সরকার থাকলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো সব প্রকল্পের সুবিধা পাবেন। সবার জন্য কাজ করা হয়েছে, কোনও ভাগাভাগি নেই। বিজেপিকে ভোট দিলে আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি হবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, বাংলার অস্তিত্ব দখল করে নেবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আপনারা দুয়ারে দুয়ারে রেশন পাবেন। হলদিয়া থেকে নন্দীগ্রামে ব্রিজ হবে। আমরা সবার জন্য কাজ করেছি', বললেন মমতা।