Mamata Banerjee Rally: 'দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয়ে যান না', নাম না করে মোদিকে আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2021 03:08 PM (IST)

চন্দ্রকোণা থেকে বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে তিনি বলেন, "আপনাদের ছেলেমেয়েদের পড়াশুনা নিয়ে চিন্তা করতে হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে আর আপনাদের অসুবিধা হবে না। যদি নরেন্দ্র মোদি (Narendra Modi) না করে ওঁর অফিসে গিয়ে ধর্না দেব।" নরেন্দ্র মোদির নামে না করে তাঁর কটাক্ষ, "দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয় না।" পাশাপাশি তিনি তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান।`