Mamata Banerjee Rally: 'মন্ত্রী করেছি, বাবা-ভাইকে পদ দিয়েছি, এখন টাকা বাঁচাতে বিজেপি করছে', ফের শুভেন্দুকে নিশানা মমতার

ঠাকুরচকে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে তিনি বলেন, "বিহারের গুণ্ডা নিয়ে এসেছে বিজেপি। বিজেপির সব আছে কিন্তু মনুষ্যত্ব নেই। আমার দোষ, যে ছেলেটাকে সেচ, পরিবেশ, পরিবহন দফতরের মন্ত্রী করেছি, এত পদ দিয়েছি, বাবা-ভাইকে এত পদ দিয়েছি, এক জনের ১০টা পোস্ট, এখন অনেক টাকা হয়ে গিয়েছে যে বিজেপি ধরছে। এখন টাকা বাঁচাতে বিজেপি করছে।" পাশাপাশি তিনি বলেন, "আমার কাছে খবর আছে বিজেপি বাজার থেকে পুলিশের ড্রেস কিনেছে। তাদের পুলিশ সাজিয়ে লোককে ভয় দেখাবে আর বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোর করবে, মনে রাখবেন ওরা কিন্তু পুলিশ নয়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola