Mamata Banerjee : ঢেলে সাজানো হয়েছে ভবানীপুর! জগন্নাথ থেকে মহাকাল — মন্দিরেও 'নেই কমতি', বললেন মমতা
Continues below advertisement
কলকাতা : পশ্চিমবঙ্গে হেরে, দিল্লিটাও যাবে। ফের একবার নিজের সভা থেকে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্যে প্রচারে এসেছেন নরেন্দ্র মোদি। এই আবহে পিছিয়ে নেই তৃণমূল সুপ্রিমোও। এদিন তিনি সাফ জানিয়ে দিলেন, "আগামী দিনে দিল্লি দখল করা হবে।" দ্বিতীয় দফার নির্বাচনের পূর্বে এটা শেষ রবিবার। তাই ছুটির দিনে 'ঝোড়ো ব্যাটিং' করলেন তৃণমূল সুপ্রিমো। প্রচার চালালেন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও। গোটা এলাকায় কোনও খামতি নেই বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, "ভবানীপুর ঢেলে সাজানো হয়েছে। কোনও কিছুতে বিশেষ খামতি রাখা হয়নি।" পাশাপাশি রাজ্যের শিল্প পরিকাঠামোর খতিয়ান দিলেন তিনি। সমস্ত রকমের অনুসারি শিল্পে শাসক শিবির বিনিয়োগ করেছে বলে জানান মমতা ।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee News MAMATA BANERJEE West Bengal Assembly Election 2026 Mamata Banerjee News Update Mamata Banerjee News TodayJOIN US ON
Continues below advertisement