WB Election 2021: আকাশছোঁয়া পেট্রোপণ্য, রবিবার শিলিগুড়িতে মহিলাদের নিয়ে প্রতিবাদ-মিছিল মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2021 07:18 PM (IST)

৭ মার্চ শিলিগুড়িতে মহিলাদের নিয়ে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। গ্যাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। ৮ মার্চ নারী দিবসে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও মুখ্যমন্ত্রীর সঙ্গে মহিলারা উপস্থিত থাকবেন।