West Bengal Election 2021: প্রার্থী তালিকায় ব্রাত্য মতুয়ারা, ক্ষুব্ধ মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, কটাক্ষ TMC-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2021 12:09 PM (IST)

বিজেপির ইস্তেহারে নাগরিকত্বের আশ্বাস সত্ত্বেও ক্ষুব্ধ মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তাঁর অভিযোগ, ৩০ জনের নাম পাঠানো সত্ত্বেও মতুয়া সম্প্রদায়ের এক জনকেও প্রার্থী করা হয়নি। মঞ্জুলের ক্ষোভ প্রকাশের পরেই কটাক্ষ তৃণমূলের। শান্তনু তাঁর বাবাকে রাজনৈতিক বন্দি বানিয়ে রেখেছেন। তৃণমূলের প্রার্থীতালিকায় মতুয়াদের গুরুত্ব। তৃণমূল নেতৃত্ব বলেছে, মঞ্জুলবাবু যতদিন আমাদের সঙ্গে ছিলেন ভালো ছিলেন। বিজেপিতে গিয়ে শান্তনু তাঁকে গৃহবন্দি করেছে। BJP হিন্দিভাষী ব্রাহ্মণের দল। এরা কখনই মতুয়াদের সম্মান দেবে না।