Metro: কাল উদ্বোধন প্রধানমন্ত্রীর, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোয় রুটে যাত্রী পরিষেবা শুরু হবে মঙ্গলবার থেকে

সোমবার নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা শুরু হবে মঙ্গলবার থেকে। মেট্রো সূত্রে খবর, পথের দৈর্ঘ্য বাড়লেও, এখনই বাড়ছে না ভাড়া। সপ্তাহে কাজের দিনগুলোতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে আপডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে।

ভোটের আগেই মেট্রোয় চেপে পৌঁছনো যাবে দক্ষিণেশ্বর। সোমবার তারই আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। ২২ ফেব্রুয়ারি রাজ্য সফরে এসে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এবিষয়ে কর্মসূচিও তৈরি। 

সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দানের সরকারি মঞ্চ থেকে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার থেকে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রো রুটে যাত্রী পরিষেবাও শুরু হয়ে যাবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola