MHC slams ECI: 'খুনের মামলা রুজু হওয়া উচিত, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী আপনারা', নির্বাচন কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের

মাদ্রাজ হাইকোর্ট আজ তুলোধনা করল নির্বাচন কমিশনকে। যেখানে বলা হয়েছে, "করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।" হুঁশিয়ারি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের। "ভোটের প্রচার যখন চলছিল, তখন আপনারা কি অন্য গ্রহে ছিলেন? আদালতের নির্দেশ সত্ত্বেও কোভিড প্রোটোকল নিশ্চিত করতে পারেনি কমিশন। গণনার দিন কোভিড প্রোটোকল মানা নিয়ে কী ভাবছে কমিশন? ৩০ এপ্রিলের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola