Modi’s Brigade Rally: মোদির মুখোশ থেকে গেরুয়া পতাকা, ব্রিগেড ঘিরে কর্মী-সমর্থকদের উন্মাদনা তুঙ্গে

আজ বিজেপির সদর দফতর থেকে ব্রিগেড পর্যন্ত একটি মিছিল হবে। বড়বাজার কেন্দ্রিক বিজেপি কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন। ব্রিগেড ঘিরে তাঁদের উচ্ছ্বাস তুঙ্গে। একজনকে দেখা গেল হলুদ রঙের পাঞ্জাবী পরতে। সারা পাঞ্জাবী জুড়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি আঁকা। লেখা রয়েছে ‘আর নয় অন্যায়’। ‘গুজরাত থেকে পাঞ্জাবীটা আনিয়েছি, আজ ২৯ বছর ধরে বিজেপি করছি’, জানালেন ওই বিজেপি সমর্থক। অন্যদিকে অন্য এক কর্মীকে গোটা গায়ে বিজেপির পতাকা জড়ানো, বুকে লাগানো রয়েছে বিজেপির ব্যাজ। অন্যদিকে ব্রিগেডে বিজেপি কর্মীদের উন্মাদনা চোখে পড়ার মতো।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola