Modi’s Brigade Rally: উত্সবের মেজাজে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2021 12:07 PM (IST)

যত সময় গড়াচ্ছে, ততই মানুষের ঢল নামছে ব্রিগেডে (Brigade Parade Ground)। বেলা ১:৪৫টা নাগাদ ব্রিগেড গ্রাউন্ডে এসে পৌঁছবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল শুরু হয়েছে। ব্রিগেডের অভিমুখে যাচ্ছে সেই মিছিলগুলি। বাসে করে আসছেন জেলার কর্মী-সমর্থকরা। এমনকী বাসের মাথায় চেপেও ব্রিগেডমুখী বিজেপির কর্মী ও সমর্থকরা।