Morning Headline: 'খেলা'য় চ্যাম্পিয়ন Mamata Banerjee, অভিনন্দন মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 May 2021 08:09 AM (IST)

১. ২০১৬-কে ছাপিয়ে একুশে বাংলা জয় তৃণমূলের। মোদি-শাহের বারবার দুশো আসন দাবি সত্ত্বেও ১০০ পার করতে পারল না বিজেপি। হ্যাটট্রিকের পর আজ সন্ধ্যে ৭টায় মমতাকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপালের।
২. বিপুল জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
৩. দেশ বাঁচাতে একুশের নির্বাচন ছিল চ্যালেঞ্জ। বিজেপিকে পরাস্ত করার পর এবিপি আনন্দকে বললেন মমতা।
৪. বাংলা জয়ের জন্য দিদিকে অভিনন্দন। মানুষের প্রত্যাশা পূরণ ও করোনা মোকাবিলায় কেন্দ্র রাজ্যের পাশে থাকবে। ট্যুইট প্রধানমন্ত্রীর। জনাদেশকে সম্মান, প্রতিক্রিয়া অমিত শাহর। মমতাকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট রাজনাথের।
জয়ের পর ফোনে মমতাকে শুভেচ্ছা সনিয়ার। বিজেপির বিভাজনের রাজনীতিকে হারিয়েছে বাংলা। প্রতিক্রিয়া লালু, মেহবুবার। মমতাকে অপমানের জবাব, ট্যুইট অখিলেশের।