BJP Candidate: প্রার্থী মানতে নারাজ কর্মীরা, দলীয় কার্যালয়ে ঢোকার পথে বিক্ষোভের মুখে মুকুল-অর্জুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2021 06:38 PM (IST)

পাঁচলা ও উদয়নারায়ণপুরের পর এবার রায়দিঘির বিজেপি প্রার্থী নিয়েও অসন্তোষ। হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। অফিসে ঢকার সময় কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হন মুকুল রায়, অর্জুন সিংহরা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই টিকিট মিলেছে বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা।