নজরে ৯ চটজলদি: আহত মমতা, নন্দীগ্রাম থেকে আনা হল কলকাতায়, রাজ্যপালকে 'গো ব্যাক'

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  10 Mar 2021 11:09 PM (IST)

আহত মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। পায়ে চোট। নন্দীগ্রাম থেকে আনা হল কলকাতায়। এসএসকেএম-এ (SSKM) রয়েছেন মুখ্যমন্ত্রী। 


তাঁর আঘাত নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল মানুষের সঙ্গে মেশেন। সেই সুযোগ নিয়ে তাঁকে এইভাবে ধাক্কা মারা হয়েছে পরিকল্পিত ভাবে। ভালরকম চোট পেয়েছেন তিনি। স্থানীয় পুলিশের যে যে ব্যবস্থা থাকা উচিত ছিল সেগুলি সেভাবে নজরে পড়েনি। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং ইঙ্গিতবাহী। গোটা ঘটনার তীব্র নিন্দা করছি। তাঁর যথাযথ নিরাপত্তার দাবি জানাচ্ছি। যাঁরা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভীত এবং উদ্বিগ্ন তারাই এই ধরনের উদ্বেগজনক, ভারসাম্যহীন, অপরিণত ঘটনা ঘটিয়েছে।" 


মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে বিজেপি নেতা অর্জুন সিংহ (Arjun Singh) বলেন, "ওঁনার উপর হামলা হবে? এটা মিথ্যে কথা। বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন। সিম্পাথি নেওয়ার চেষ্টা করেন। এবারও তাই করছেন। উনি হারবেন তা নিজে জানেন। সেই জন্য এই নাটক করছেন।"


মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdury) বলেন, "এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার দিদি আর দেশের মোদি নাটক করতে একে অপরের পরিপূরক। তাই এইসব ভন্ডামিতে আমি বিশ্বাস করি না। এটা বাংলার মুখ্যমন্ত্রীর ভন্ডামি। রাজনৈতিকভাবে সেন্টিমেট তৈরি করতে চাইছেন।"

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • নজরে ৯ চটজলদি: আহত মমতা, নন্দীগ্রাম থেকে আনা হল কলকাতায়, রাজ্যপালকে 'গো ব্যাক'

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন