নজরে ৯ চটজলদি: ব্যারাকপুরের BJP প্রার্থীর পোলিং এজেন্টের গাড়ি ভাঙচুরের অভিযোগ TMC-এর বিরুদ্ধে

কোচবিহারের শীতলকুচিতে আক্রান্ত দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সভা সেরে ফেরার পথে কনভয়ে ইট, পাথর বৃষ্টি। লাঠি দিয়ে হামলা। ভাঙল গাড়ির কাচ। তৃণমূলের ঝান্ডা নিয়ে আক্রমণের অভিযোগ। খারিজ তৃণমূলের (TMC)। 

দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র রাজারহাট। বিজেপি, সংযুক্ত মোর্চার সমর্থকের উপর হামলার পরেই আক্রান্ত তৃণমূল প্রার্থী। পাল্টা বিক্ষোভ তৃণমূলের। বাসে আগুন।

ব্যারাকপুরের বিজেপি (BJP) প্রার্থী চন্দ্রমণি শুক্লার পোলিং এজেন্টের গাড়ি ভাঙচুর। টিটাগড়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদের টিটাগড় থানার সামনে জিটি রোজ অবরোধ বিজেপির। হামলায় দলের কেউ জড়িত নেই। পাল্টা দাবি তৃণমূলের। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola