নিয়মনাস্তি: নির্বাচনী বিধিভঙ্গ! সরকারি প্রকল্পের জন্য নাম 'নথিভুক্তকরণ' কুমারগঞ্জে, কাঠগড়ায় TMC
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2021 10:36 AM (IST)

সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষ। চলছে নাম নথিভুক্তকরণ। ভোটের আগে এমনই ছবি ধরা পড়ল কুমারগঞ্জ বিধানসভার বেশ কয়েকটি গ্রামে। কিন্তু ভোটের আগে কীসের জন্য নাম নথিভুক্তকরণ চলছে? বিজেপির (BJP) অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের (TMC) বার্ধক্যভাতা, বিধবাভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিলাপ করানো হচ্ছে। যদিও এতে অন্যায়ের কিছু দেখছে না তৃণমূল।