Nirmala Sitharaman: BJP -র তরফ থেকে প্রস্তাব থাকলেও ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন। ABP Ananda Live
ABP Ananda | 28 Mar 2024 09:18 AM (IST)

Lok Sabha Election 2024: এবারের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) লড়ছেন না নির্মলা সীতারমন (Nirmala Sitharaman), খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। ভোটে লড়ার মতো অর্থবল নেই তাঁর, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 'দলের (BJP) সভাপতি আমাকে দক্ষিণ ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন। সমস্যা হল ওখানে জেতার জন্য আপনি কোন সম্প্রদায় বা ধর্মের অন্তর্ভুক্ত, সেটা জরুরি। দল সৌজন্য দেখালেও, আমার যুক্তি মেনে নিয়েছে, তাই আমি ভোটে লড়ব না বলে জানিয়েছি, জানালেন নির্মলা। ABP Ananda Live