Panchayat Election: মনোনয়নে প্রথম তৃণমূল, দ্বিতীয় স্থানে বিজেপি। ABP Ananda Live
ABP Ananda | 16 Jun 2023 10:00 PM (IST)

মনোনয়নে প্রথম স্থানে তৃণমূল (TMC), জমা পড়েছে ৮২ হাজার ৮২৭টি নমিনেশন। দ্বিতীয় স্থানে বিজেপি (BJP), গেরুয়া শিবিরের তরফে জমা পড়েছে ৫৫ হাজার ৫৪৬ মনোনয়নপত্র। সিপিএম- ৪৭ হাজার ৭১০, কংগ্রেস- ১৭ হাজার ৩৭৬, ফরওয়ার্ড ব্লক ১ হাজার ৫৮২। নির্দল- ১৫ হাজার ৮৪৩ এবং অন্যান্য- ১০,১৪১টি মনোনয়নপত্র জমা পড়েছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত মিলিয়ে রাজ্যে মোট আসন ৭৩ হাজার ৮৮৭। তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে ৮২ হাজার ৮২৭, তিনটি স্তর মিলিয়ে যা ৮ হাজার ৯৪০ বেশি।