PM Modi Rally: 'তফসিলি জাতির মানুষদের অপমান করে বড় অপরাধ করেছেন মমতা', অভিযোগ মোদির

বর্ধমান (Bardhaman) শহরে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি (Narendra Modi)। সভামঞ্চ থেকে মোদি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর তৃণমূল কংগ্রেস (TMC) বাবাসাহেব আম্বেদকরকে (Babasaheb Ambedkar) অপমান করেছে। বাংলার মুখ্যমন্ত্রীর কাছের মানুষ এই ধরণের মন্তব্য করতে পারে তা দেশবাসী ভাবতে পারেনি। দলিত মানুষদের ভিখারি বলা হয়েছে। তফসিলি জাতির মানুষের বিরুদ্ধে কোনও তৃণমূল নেতা মন্তব্য তাঁর অনুমতি ছাড়া বলা হয়নি। মমতা তার বিরোধিতা করেননি, ক্ষমাও চাননি। দিদি দলিতদের, তফসিলি মানুষদের অপমান করে বড় অপরাধ করেছেন। বাংলার মানুষ এই ধরণের আচরণ মেনে নেবে না।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola