PM Modi Rally: 'দলের লোকেরা ছাপ্পা ভোট দিতে পারছে না বলে অসন্তুষ্ট দিদি', কটাক্ষ মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2021 02:33 PM (IST)

আজ শিলিগুড়ির সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, "কেউ যদি আপনাকে ভাল কিছু না দিতে পারেন তবে তিনি শুধু বাহানা দেন। ১০ বছর ধরে আপনারা দিদিকে সব শক্তি জুগিয়েছেন। কিন্তু দিদি কিছুই দেননি বদলে। ছাপ্পা ভোট হচ্ছে না, তাই অসন্তুষ্ট দিদি। মুখ্যমন্ত্রী শেখাচ্ছেন কীভাবে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে হবে।"