PM Modi Rally: 'বাংলায় আসল পরিবর্তন মানে দিদির কুশাসন থেকে মুক্তি', কল্যাণীতে বললেন মোদি

কল্যাণীতে (Kalyani) নির্বাচনী সভায় নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, ‘বাংলায় আসল পরিবর্তন মানে মমতা (Mamata Banerjee) দিদির কুশাসন থেকে মুক্তি। বংলার মানুষ বিজেপির (BJP) জয় নিশ্চিত করে দিচ্ছে। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবেই। মমতা ১০ বছর ধরে সরকার চালালেও রাজ্যের কোনও উন্নতি করেনি। নিজের রাজনৈতিক স্বার্থের জন্য মানুষকে খুন করছে। বাংলায় লুটপাট চালাচ্ছে তোলাবাজ তৃণমূল (TMC) সরকার। এটাই দিদির ১০ বছরের কাজের রিপোর্ট কার্ড। বাংলার মানুষ মমতা সরকারকে বলছে, আর সহ্য করবে না। মমতা দিদির অহংকারের পতন হবে’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola