'UPI-এর মাধ্যমে লেনদেনের সুফল পাচ্ছে দেশের গরিবরা', বললেন মোদি
web desk, ABP Ananda | 11 Feb 2021 02:13 PM (IST)
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর ভাষণে উঠে আসে নমো অ্যাপের কথা। প্রধানমন্ত্রী বলেন, 'এখন দেশে প্রত্যেক মাসে ৪ লক্ষ কোটি টাকা লেনদেন হয় UPI-এর মাধ্যমে। এর সুফল পাচ্ছে দেশের গরিব মানুষ। আগে বিভিন্ন যোজনার টাকা মানুষের কাছে পৌঁছত না। প্রযুক্তি ব্যবহারের ফলে লাভবান হচ্ছে গরিবরা।' প্রধানমন্ত্রী বলেন, নমো অ্যাপের সাহায্যে নেতা-মন্ত্রীরা নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সহজেই।