Post Poll Violence : দিনহাটায় আক্রান্ত উদয়ন গুহ, ভাঙল হাত, মাথা ফাটল নিরাপত্তারক্ষীরও

দিনহাটায় উদয়ন গুহর (Udayan Guha) ওপর হামলা। হামলায় তাঁর ডান হাত ভেঙে গেছে। দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এই দুষ্কৃতী হামলায় আক্রান্ত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীও, তাঁর মাথা ফেটে গেছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। দিনহাটা বয়েজ ক্লাবের সামনে উদয়ন গুহর উপর হামলা করে দুষ্কৃতীরা। কারা এই ঘটনায় জড়িত তা জানা যায়নি। কোনও মন্তব্য করেননি উদয়ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola