পাওয়ার মিল: প্রচারের ব্যস্ততায় ওটসই ভরসা ব্যারাকপুরের TMC প্রার্থী Raj Chakraborty-র?

রুপোলি পর্দায় প্রতিপক্ষকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পরিচালক হিসেবে সফল ছবি তৈরি করে বলেছেন 'লে ছক্কা'। এবার মানুষের থেকে সরাসরি সমর্থন আদায়ে। সকাল থেকে তাই তুমুল ব্যস্ততা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী (TMC) ও পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। দক্ষিণ কলকাতায় বাড়ি হলেও প্রচারের প্রয়োজনে ব্যারাকপুর ও বারাসাত রোডে চক্রবর্তী পাড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন রাজ। প্রতিদিন সকালে ওটস জাতীয় খাবার খেয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। ভাড়া করা ফ্ল্যাটে প্রার্থীর জন্য রেঁধে বেড়ে রাখছেন তৃণমূলের কর্মী-সদস্যরাই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola