Lok Sabha Election: ভোটের মুখে আচমকা আইপিএস দেবাশিস ধরের ইস্তফা। ABP Ananda Live
ABP Ananda | 21 Mar 2024 07:22 PM (IST)

Lok sabha eletion 2024: ভোটের (Loksabha Election 2024) মুখে আচমকা আইপিএস দেবাশিস ধরের ইস্তফা। ২০২১ ভোটের সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর। শীতলকুচিকাণ্ডের পরেই সাসপেন্ড হয়ে যান দেবাশিস ধর। ভোটের মুখে হঠাৎ কেন আইপিএস দেবাশিস ধরের ইস্তফা? ইস্তফা দিয়ে রাজনীতিতে নামতে চলেছেন পদত্যাগী আইপিএস? পুলিশের কাজের বাইরেও সমাজসেবার কারণ দেখিয়ে ইস্তফা। ১০ এপ্রিল, ২০২১: বিধানসভা (Assembly Election) ভোটের চতুর্থ দফায় শীতলকুচিতে গুলি। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪জনের, কাউকে ১০ মিটার, কাউকে ২০ মিটার দূর থেকে গুলি করার অভিযোগ। ABP Ananda Live