West Bengal Election 2021: করোনার ভুয়ো রিপোর্ট দেখিয়ে প্রধানমন্ত্রীর সভায় রন্তিদেব, কমিশনে নালিশ তৃণমূলের

করোনা আক্রান্ত হয়েও নরেন্দ্র মোদির সভায় উপস্থিত ছিলেন হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। ভুয়ো রিপোর্ট দেখিয়ে মোদির সভায় হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীর। ৬ এপ্রিল ডুমুরজোলায় সভা করেন প্রধানমন্ত্রী। প্রোটোকল মেনেই ৪ এপ্রিল রন্তিদেবের করোনা পরীক্ষা হয়। ৬ এপ্রিল রন্তিদেবের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও করোনা রিপোর্ট নেগেটিভ দেখিয়ে প্রধানমন্ত্রীর সভায় হাজির ছিলেন রন্তিদেব। রন্তিদেবের পেশ করা রিপোর্টে একাধিক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। লাগাতার প্রচার করে সংক্রমণ ছড়াচ্ছেন রন্তিদেব, অভিযোগ তৃণমূলের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola