Sajal Ghosh: কুণাল ঘোষকে সরাসরি কটাক্ষ সজল ঘোষের। ABP Ananda Live
ABP Ananda | 29 Mar 2024 06:06 PM (IST)

West Bengal News: 'ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতার করাতে এনআইএ-কে (NIA) তালিকা বিজেপির (BJP)'। লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের। 'নিউটাউনে এনআইএ-র এসপি-র বাড়িতে বৈঠক করেছেন ২ জন বিজেপি প্রার্থী'। 'গ্রেফতার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকাও তুলে দেওয়া হয়েছে'। 'নিজাম প্যালেসেও অফিসারদের সঙ্গে একই বিষয়ে বৈঠক করেছেন এক বিজেপি নেতা'। বিস্ফোরক দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। 'বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেফতার করবে এনআইএ?''এনআইকে বলছি, আপনারাই তদন্ত করে দেখুন, এটা সত্যি না মিথ্যে?'মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। গোটা ঘটনায় কী প্রতিক্রিয়া সজল ঘোষের? ABP Ananda Live