BJP Candidate List: 'যোগ্য প্রার্থীর অভাব', বিজেপির প্রার্থী তালিকায় একাধিক সাংসদ থাকায় কটাক্ষ সৌগতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 05:03 PM (IST)

রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। দিল্লিতে দলীয় সদর দফতর থেকে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে। বিজেপির প্রার্থীতালিকায় একাধিক সাংসদের নাম রয়েছে। বিধানসভা নির্বাচনে নির্বাচিত সাংসদদের টিকিট দেওয়ায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।