SC on Coronavirus: আদালতের খুঁটিনাটি প্রকাশ করতে পারে সংবাদমাধ্যম, কমিশনকে ভৎর্সনা করে মন্তব্য সুপ্রিম কোর্টের

হাইকোর্টের সমালোচনাকে ডাক্তারের কড়া ওষুধ হিসেবে দেখা উচিত। ভোট প্রচারের সমাবেশে, ৫০০ লোকের বেশি জমায়েতের নিষেধাজ্ঞা আগে কেন জারি করা হয়নি? মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এভাবেই ধাক্কা খেল নির্বাচন কমিশন। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, আদালতের অন্দরের সমস্ত কথোপকথন, প্রচার করার সম্পূর্ণ অধিকার রয়েছে সংবাদমাধ্যমের। ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে ভোটের আয়োজনের সময় নিয়ম-বিধির লঙ্ঘন নিয়ে গত ২৬ এপ্রিল মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে নির্বাচন কমিশনকে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠান বলে আখ্যা দেয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola