West Bengal Elections 2021: নিজেই দেওয়াল লিখে প্রচার শুরু TMC প্রার্থী শওকত মোল্লার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2021 11:22 AM (IST)

নিজে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী শওকত মোল্লা। সোমবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা বাজার এলাকায় দেওয়াল লিখনের পাশাপাশি, এলাকার মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। ২০১৬ সালের নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন শওকত মোল্লা। এর পাশাপাশি তিনি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিও।